মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রায়পুরে ১৫ জনের মনোনয়নপত্র জমা

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৃথক ১৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার শেষদিন বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন জমা দেন প্রার্থীরা। এতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ, এডভোটের মারুফ বিন জাকারিয়া, সফিকুর রহমান খান, হারুনুর রশিদ, মো. শাহজাহান, আনছার উল্যা, সালাউদ্দিন বাবু, আসিফ রুহুল ও মাইন উদ্দিন মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তার, রাহেলা আক্তার, মাজেদা বেগম ও কহিনুর বেগম।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী রায়পুর উপজেলায় তৃতীয় ধাপে এক যোগে ভোট হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ। রায়পুর উপজেলায় ভোটার ২ লাখ ১ হাজার ৪৯২ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১