শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শামসুল ইসলাম

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ শামসুল ইসলাম (আনারস প্রতীক)। জেলার ১৫টি ওয়ার্ডের সব কয়টি কেন্দ্রে তিনি জয়লাভ করেন। শামসুল ইসলাম পেয়েছেন ৫৫৭ ভোট। চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী (বিদ্রোহী) জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন পেয়েছেন, ১৯৭ ভোট। বুধবার দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্র ভিত্তিক এ ফলাফল পাওয়া যায়।
এর আগে সকাল ৯টায় একযোগে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ১৫টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। তবে কোথাও কোথাও ভোটারদের উপস্থিতি ধীরগতি দেখা যায়। আবার অনেক কেন্দ্রে ১২টার মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন ছিল সব কয়টি কেন্দ্রে। ভোট কেন্দ্রে কোনো ভোটারকে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে দেয়নি দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তারা।
এখানে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জেলার সর্বমোট ৮২১ জন ভোটারের মধ্যে ৭৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১