শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আগামীকাল লক্ষ্মীপুরে আসছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) লক্ষ্মীপুরে আসছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ বছরের মধ্যে লক্ষ্মীপুরে এটাই তাঁর প্রথম সফর। সর্বশেষ তিনি ১৯৯৭ সালে লক্ষ্মীপুর সফরে আসেন। গণমানুষের প্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত গোটা লক্ষ্মীপুরবাসী। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো জেলা। প্রধানমন্ত্রীর আগমনে দলের তৃণমূলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যে আনন্দ-উৎসব বিরাজ করছে।

বিকেল ৩টায় জেলা আওয়ামীলীগ আয়োজিত জেলা স্টেডিয়াম মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে পৌঁছে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন জানান, জনসভায় দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আগত কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফরে প্রধানমন্ত্রী রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন, কমলনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ (৩য় ও ৪র্থ), কমলনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও প্রাণী হাসপাতালসহ ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

এছাড়া নৌ-বন্দর ও নাবিক নিবাস, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণ, পুলিশ অফিসার্স মেস, লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, লক্ষ্মীপুরে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন খাদ্যগুদাম নির্মাণ, রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ কেবি বিদ্যুৎ গ্রীডের উপ-কেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতান, রামগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দফতর কমপ্লেক্স, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, রায়পুর ও কমলনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের জানান, প্রধানমন্ত্রীর জনসভায় এ যাবতকালের সবচেয়ে বেশি জনসাধারণ অংশ নেবেন। তিনি জানান, অন্তত ৫-৭ লাখ মানুষ জনসভায় উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলার বিভিন্নস্থানে কয়েকশ’ তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভার কেন্দ্রস্থল এবং জেলা শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগের অন্তত ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮