শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে কেয়ার স্কুলে শিক্ষা ও বিজ্ঞান মেলা

আকাশবার্তা ডেস্ক :

কেয়ার স্কুল এন্ড কলেজে শিক্ষা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেলাটির আয়োজন করে স্কুলটির লক্ষ্মীপুর শাখা। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার।

স্কুল অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে মেলায় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক ফখরুল ইসলাম, বাহার উদ্দিন বাহার, লিটন দাস, নুসরাত আপসানা রুপা, শুভ কান্তি সেন, নুরুল করিম প্রমূখ।

ক্যাম্পাসটির নিজ আঙিনায় অনুষ্ঠিত শিক্ষা ও বিজ্ঞান মেলায় প্রদর্শনী করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম রোকেয়ার জীবনী, মাউন্ট এভারেস্ট, ট্রাফিক সিস্টেম, পরিবেশ দূষণ ও প্রতিকার, খেলার ছলে অংক শিখি, এটিএম, দূর্যোগের সময় সতর্ককরণী বিশেষ সাইরেন, ব্যাটারি চালিত স্পীডবোর্ড, সেচপাম্প, রুম হিটার ইত্যাদি। স্কুলটির প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

মেলা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর সেরা ৬টি স্টলের প্রদর্শনীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮