বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশে নতুন করে নির্বাচন ও খালেদার মুক্তি চেয়েছে ইইউ’র ১৯ সদস্য

আকাশবার্তা ডেস্ক :

আন্তর্জাতিক পর্যবেক্ষণে বাংলাদেশে নতুন করে জাতীয় সংসদ নির্বাচন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ চার দফা দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি ইউরোপিয় পার্লামেন্টের ডেমোক্রেটিক পার্টির সদস্য ব্রান্ডো বেনিফি ইউরোপিয় ইউনিয়নের ফরেইন অ্যাফেয়ার্স এন্ড সিকিউরিটি পলিসি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ফেডারিকা মোঘেরিনির কাছে দেয়া এক চিঠিতে এই দাবি জানান।

চিঠি দেয়া ১৯ ইইউ সংসদ সদস্য হলেন- সোস্যালিস্ট ও ডেমোক্রেটিক পার্টির ব্রান্ডো বেনিফি, নিসা চিল্ডার্স, এনা গোমেজ, ক্যারোলিন গ্রাসওয়ান্ডার হেইঞ্জ, অ্যাগনেস জঙ্গেরিয়াস, ওয়াজিদ খান, ডেভিড মার্টিন, সোরায়া পোস্ট, জুলি ওয়ার্ড। ইউরোপীয়ান পিপল’স পার্টির জন ইনাসিও ফারিয়া, টুনে কেলাম, অ্যান্টিনিও লোপেজ-ইস্টুরিজ হোয়াইট, জিরি পোসপিসিল, ইভান স্টেফেন্স । দ্য অ্যালায়েন্স অব লিবারেল ডেমোক্রেটস ফর ইউরোপ গ্রুপের ম্যারিতজে চ্যাকি, রামোন ত্রেমোসা-আই-ব্যালসেলস। জিইউফ/এনজেএল এর স্টেলিয়স কোউলংলু, মেরজা কাইলোনেন এবং ইসিআর এর এন্থেয়া ম্যাকেনটায়ার। ইসিআর এর অ্যান্থিয়া মেলনটায়ার।

চিঠির শুরুতে ইউরোপি পার্লামেন্সের বিভিন্ন রাজনৈতিক দলের ১৯ সদ্যসের দেয়া এ চিঠির শুরুতেই বাংলাদেশের উন্নয়নের কথা বলা হয়েছে। এরপরই বলা হয়েছে গেল বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। চিঠিতে ইইউ সদস্যরা বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে নতুন, স্বাধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউরোপিয় ইউনিয়নের আহ্বান করা এবং অনেক কিছু করা প্রয়োজন। এই নির্বাচন যেন অবাধ, গণতান্ত্রিক এবং সহিংসতাহীন হয় তা নিশ্চিত করতে হবে।

কারণ সর্বশেষ ভোটগ্রহণের সময় বিরোধীদলের অধিকাংশই ছিল জেলে, নির্বাচনে অন্ততঃপক্ষে ১৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। তাছাড়া আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বেশিরভাগ নির্বাচনী এলাকায় অনিয়ম খুঁজে পেয়েছেন। যেখানে বিরোধী ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে। আর যত সম্ভব জাল ভোট ব্যালট বাক্স পূর্ণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে- বাংলাদেশে দুর্নীতি স্থায়ী রূপ লাভ করেছে এবং আমাদের কাছে তথ্য আছে যে, ২০১৪-২০২০ সালের এই সময়ে ইউরোপিয় ইউনিয়নের উন্নয়ন সাহায্য ৬৯০ মিলিয়ন ইউরোর বেশি কিংবা তার একটি অংশ আত্মসাৎ করা হয়েছে।

চিঠির নিচে ইউরোপিয় পার্লামেন্টের সদস্যরা তাদের চারটি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে- বাংলাদেশে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নতুন করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অনুদান কিভাবে বরাদ্দ ও খরচ করা হয় তা সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে।

এছাড়া, বাংলাদেশে শ্রমিক নির্যাতন বিশেষ করে পোষাক-শ্রমিক নির্যাতন বন্ধ করার জন্য ইউরোপিয় ইউনিয়নকে আহ্বান জানাতে বলা হয়েছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১