শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ওবায়দুল কাদেরকে বাইপাস সার্জারি করা হবে

আকাশবার্তা ডেস্ক :

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রাতে সেখানে পৌঁছানোর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (মঙ্গলবার) সকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে তার জন্য আরও ৫-৭ দিন অপেক্ষা করতে হবে। কারণ তার শরীরের অবস্থা আরও একটু উন্নতি হলে তারপর তাকে ওটিতে নেয়া হবে।

কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী কাদেরের চিকিৎসকদের বরাত দিয়ে একথা বলেন।তিনি আরও বলেন, তার কিডনিতে সমস্যা ও শরীরে ইনফেকশন ধরা পড়েছে। তারপরও অবস্থা আগের চেয়ে ভালো এবং উন্নতির দিকে।বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান জানান, সিঙ্গাপুরে নেয়ার পরই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় ওবায়দুল কাদেরর রক্তচাপ স্বাভাবিক ছিল এবং শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সেখানকার চিকিৎসকরা আশা করছেন তিনি আস্তে আস্তে সেরে উঠবেন।‘ওবায়দুল কাদেরের কিডনিতেও সমস্যা ধরা পড়েছে।

এ ছাড়া তার শরীরে ইনফেকশনও (সংক্রমণ) রয়েছে। তবে এসব রোগ জটিল পর্যায়ে নেই। কিডনির ডায়ালাইসিস করা লাগবে না।’সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।এর আগে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছায় এবং ৮টা ৫০ মিনিটে ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেয়ার পরই তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডাক্তার ফিলিপ কোহর তত্ত্বাবধানে ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়।স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। গতকাল সোমবার দুপুরে আসেন ভারতের খ্যাতিমান হৃদেরাগ বিশেষজ্ঞ ডা. দেবীপ্রসাদ শেঠি। তিনিও বিশেষ বিমানে করে উড়ে এসে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান এবং তার মতামত জানান। পরিবারের সদস্য ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে দেবী শেঠির পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১