শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অগ্নিনির্বাপন ও উদ্ধার প্রশিক্ষণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অগ্নিনির্বাপন, উদ্ধার মহড়া ও দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় অগ্নিনির্বাপন ও উদ্ধার সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নিয়মিত এ ধরনের কর্মসূচি পালন করে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এদিন অগ্নিনির্বাপন মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মোশারফ হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১