মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানে হুয়াওয়ের পণ্য ব্যবহার নিষিদ্ধ করার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে কোম্পানিটি। এক বিবৃতিতে চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠান জানায়, মার্কিন কংগ্রেস এই নিষেধাজ্ঞার পক্ষে কোনো প্রমাণ সামনে আনতে ব্যর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র তার মিত্রদেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ফাইভজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করেছে। এই কোম্পানির পণ্যে গুরুতর নিরাপত্তা হুমকি আছে কি না, তার পর্যালোচনা করছে কানাডা।

এক মাস ধরে এমন ব্যাপক আন্তর্জাতিক তদন্তের মুখে এবার আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ের রোটাটিং চেয়ারম্যান গুও পিং বলেন, ‘মার্কিন কংগ্রেস বারবারই যে অভিযোগের ভিত্তিতে হুয়াওয়ে পণ্য ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে, তার সপক্ষে প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আমরা সঠিক এবং শেষ পদক্ষেপ হিসেবে এই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি।’

গুও পিং বলেন, এই নিষেধাজ্ঞা কেবল বেআইনিই নয়, বরং হুয়াওয়েকে বৈধ প্রতিযোগিতা থেকে দূরে সরানোর চেষ্টা করে মার্কিন ভোক্তাদেরই ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছর ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করায় কানাডার বিরুদ্ধে মামলা করেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝু। ওই ঘটনার জন্য মেং কানাডা সরকারের বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০