শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘নারী ছাড়া পৃথিবী পূর্ণাঙ্গতা পায় না’

আকাশবার্তা ডেস্ক :

নারী দিবস একটি দিন। কিন্তু বছরের ৩৬৫ দিনই নারীদের জন্য। নারী ছাড়া পৃথিবী পূর্ণাঙ্গতা পায় না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (০৮মার্চ) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘গর্ভকালীন সময়ে সুস্থ থাকুন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধনি অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের দুর্বল ভাবার কিছু নেই। এই পৃথিবীকে এগিয়ে নেওয়ায় জন্য চিরন্তন করে গেছেন নারীরা। নারীদের সম্মান দিতে হবে। আর মায়ের সুস্থতা মানে শিশুর সুস্থতা। গর্ভাবস্থায় পরিবার, সমাজকে নারীদের বিশেষ কেয়ার দিতে হবে।

অনুষ্ঠানে গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সচেতনতায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মুনা শালিমা সহ বিভিন্ন পুষ্টি, শিশুরোগ এবং মানসিক বিশেষজ্ঞ। বিশেষজ্ঞরা বলেন, গর্ভধারণের আগে পরিকল্পনা গ্রহণপূর্বক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শাকসবজিতে বিদ্যমান ফলিক এসিড তাপে নষ্ট হয়ে যায়, তাই বাইরে থেকে গর্ভধারণের ৪ থেকে ৫ মাস পর্যন্ত ফলিক এসিড গ্রহণ করতে হবে। এছাড়া ফর্মালিন ও কীটনাশকযুক্ত ফলমূল, শাকসবজি গ্রহণে বিরত থাকতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, এফবিসিসিআই- এর ডাইরেক্টর হেলেনা জাহাঙ্গীর, কনসালটেন্ট মিসেস ফরিদা রহমান, খাদ্য অধিদপ্তরের যুগ্ম সচিব মাহবুব কবির মিলন, প্রফেসর শাহিন আহমেদ এবং রোটারী ইন্টারন্যাশনাল এর সাবেক ডিস্ট্রিক্ট গর্ভনর এফ এইচ আরিফ।

গর্ভবতী মা এবং ভবিষ্যৎ মায়েদের গর্ভকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইজি ডায়েট বিডি লি. এর আয়োজনে বাংলাদেশে প্রথম বারের মত ‘গর্ভকালীন সময়ে সুস্থ থাকুন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব, লাইভ কুকিং শো, কুইজ কনটেস্ট এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১