সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-চৌমুহানী আঞ্চলিক মহাসড়কের যাদৈয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি যাদৈয়া এলাকায় পৌঁছলে বাসটি সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। তবে এ জেলায় কোনো রেকার (উদ্ধারকারী গাড়ি) না থাকায় দুর্ঘটনা কবলিত গাড়িটির নীচে কোনো লোক চাপা পড়ে আছে কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা সম্ভব হয়নি। আহত যাত্রীরা লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম ও হাইওয়ে পুলিশের এএসআই আবদুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা উভয়েই দুর্ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। তবে তারা দুজনেই জানান, লক্ষ্মীপুর জেলায় কোনো রেকার (উদ্ধারকারী গাড়ি) না থাকায় ফেনী জেলা থেকে রেকার আনতে হয়। এতে অনেক সময়ক্ষেপণ হয়। ফলে উদ্ধার কাজেও বিলম্ব ঘটে এবং কোনো লোক গাড়ির নিচে চাপা পড়ে থাকলে দ্রুত উদ্ধার সম্ভব না হওয়া তাদের মৃত্যু ঘটে। তাই পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা এবং এলাকাবাসী দ্রুত এ জেলায় একটি রেকারের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31