শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিনকে আটকের প্রতিবাদে লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিনকে প্রত্যাহার ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমেদ, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, রামগতি উপজেলা প্রকৌশলী জি এম কামাল, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার ও রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সিফাত আহমেদসহ জেলা-উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা বলেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশলী মহিউদ্দিনকে আটক করিয়েছেন। সরকারি কর্মচারী আইন ২০১৮ এর ৪১(১) ধারা অনুযায়ী কোন ফৌজদারী মামলায় আদালতে অভিযুক্ত হওয়ার পূর্বে কোন সরকারি কর্মকর্তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেপ্তারের কোন বিধান নেই। অথচ আইন অমান্য করে প্রকৌশলীকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১