শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শোভন-নুর কোলাকুলি, ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার

ক্যাম্পাস ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সহ-সভাপতি পদে বিজয়ী কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরুল হক নূরকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

মঙ্গলবার (১২মার্চ) বিকেলে টিএসসি মিলনায়তনে নূরুল হক নূরের সঙ্গে সাক্ষাৎ করে প্রথমে অভিনন্দন জানান শোভন। পরে নির্বাচনের ফল মেনে নিয়ে নূরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। ডাকসু নির্বাচনে সহ সভাপতি পদে নূরের প্রতিদ্বন্দ্বী ছিলেন শোভন।

পরে নুরকে ভিপি হিসেবে মেনে নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি। এসময় নুর আগামীকালের বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।যদিও নির্বাচনে হারার পর সহ সভাপতি পদে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিলেন শোভন।

ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রেজওয়ানুল হক চৌধুরী বলেন, আপনারা নির্বাচনের ফল মেনে নিন। আমরা ক্যাম্পাসে সৌহার্দ বজায় রেখে একসাথে ভাই ভাই হয়ে চলব। নূর আমার ছোট ভাই। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একসাথে কাজ করব। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিষয় মিলেমিশে সমাধান করব।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, আমাকে শুভেচ্ছা জানানোয় শোভন ভাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে কাজ করব। ছাত্রলীগ আমাকে মেনে নিয়েছে। ক্যাম্পাসে কাজ করতে আমি শোভন ভাইয়ের সহযোগিতা চাই। এসময় নির্বাচন বর্জন করে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেনন তিনি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০