সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভোটারের পথ চেয়ে..

আকাশবার্তা ডেস্ক :

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১১৬টি উপজেলায় ভোট নেওয়া হচ্ছে সোমবার। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থায়। ভোটের সব আয়োজনও আছে ঠিকঠাক। কিন্তু নেই ভোটার! সকাল ১০টার দিকে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার জিলা স্কুলে দেখা যায় এমন চিত্র। এ কেন্দ্রে দেখা মিলেনি ভোটারের। অলস সময় কাটাতে দেখা গেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের।

সরেজমিন দেখা যায়, জনমানবশূন্য এই ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রহরীরা ব্রেঞ্চে বসে অলস সময় কাটাচ্ছেন। বুথের ভেতরে গিয়েও দেখা যায় একই চিত্র। সবাই অপেক্ষা করছেন ভোটারের। কিন্তু কোন ভোটার আসছে না। ফলে গল্পগুজবেই সময় কাটাচ্ছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা। এই কেন্দ্রে মোট ১,৯৭৫ ভোটার থাকলেও দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৬টি। একই চিত্র দেখা গেলো শহরের নারুলী উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বগুড়া সদর উপজেলার সব চেয়ে বেশি ভোট এই কেন্দ্রে। মোট ভোটার ৬ হাজার। সাড়ে আটটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১টি। 

গাবতলী উপজেলার চকবোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল মতিন জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪টি। এই কেন্দ্রে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো প্রার্থীদের এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।

শাজাহানপুর মাঝিড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই ঘণ্টায় পড়েছে ১২৩ ভোট। মোট ভোটার ৩৬০৮ জন। আদমদীঘি উপজেলার কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রবিউল আলম জানান, ২৭১৪ জন ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত শতকরা ১ দশমিক ৪৭ ভাগ অর্থাৎ ৪০ ভোট কাস্ট হয়েছে।

আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায় ভোট প্রদানে ভোটারদের মধ্যে আগ্রহ একেবারেই কম। সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান আকন্দ জানান, ৩৯৪০ ভোটের মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২০ ভোট পড়েছে।

সকাল ৯টায় শহরের ঝোপগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবদুল মতিন। এই কেন্দ্রে ২৩৩৫ ভোটার রয়েছে। এখানে নৌকা মার্কার এজেন্ট দেখা গেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল মার্কার কোনো এজেন্ট নেই। শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। ভোটার উপস্থিতি না থাকার কারণে তারা নিজেদের মধ্যে খোশ গল্প করে সময় কাটাচ্ছেন।

প্রিসাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, ভোটার উপস্থিতি একেবারেই নাই। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪টি। তবে ভোটার উপস্থিতি না থাকলেও ভোট কেন্দ্র এবং বাইরের পরিস্থিতি বেশ ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থায়। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, এবার তাদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছেন তারা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) আরিফুর রহমান মণ্ডল জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেয়া হবে না। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31