বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দস্তারবন্দি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

আলেম কুলের শিরোমনি ও বিশিষ্ট ওলামায়ে কেরামের অংশগ্রহণে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে দস্তারবন্দি সম্মেলন ও বয়ান শুরু হয়ে শেষ হয় রাত ১২টায়। এ সময় ৩৯ জন কোরআনের হাফেজ শিক্ষার্থীর মধ্যে পাগড়ী প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

হাজারো ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মাহফিলে বয়ান করেন, ঢাকা মোহাম্মদপুর আল্লাহ করীম জামে মসজিদের খতিব আল্লামা খুরশিদ আলম কাসেমী, ঢাকা মিরপুর-১০ বাইতুস সালাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী নোমান কাসেমী, কুমিল্লা মুরাদনগর মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী মুহা. আমজাদ ও বিটিভির ধর্মীয় আলোচক মুফতী মুহা. ফজলুর রহমান আরেফীসহ বিশিষ্ট ওলামায়ের কেরামগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নূরে মদিনা মাদ্রাসার মুহতামীম হযরত মাও. হাফেজ ফয়জুল্লাহ।

বার্ষিক এই দস্তারবন্দি সম্মেলনে আকর্ষণীয় দিক হচ্ছে- মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে-আরবি, উর্দূ, বাংলা ও ইংরেজী ভাষায় বক্তৃতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা প্রদান। শিক্ষার্থী মনোমুগ্ধকর এসব প্রতিযোগিতা আগত মুসল্লীদের মুগ্ধ করে তোলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০