সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দুই মাদক কারবারি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হোসেনপুর এলাকা থেকে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ ইয়াছিন (২২) ও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও গ্রামের মৃত ফজিউল হকের পুত্র মোঃ কামাল হোসেন (২৯)। তাদের উভয়ের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের কোম্পানী অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য হোসেনপুর গ্রামের আতাউর রহমান স্কুল এন্ড কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মোঃ ইয়াছিন ও কামাল হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31