সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক :

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার দেশটির পুলিশ মৃত্যুর হুমকি তদন্ত করছে। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

নিউজিল্যান্ড হেরাল্ডের মতে , বন্দুকের একটি ছবি দিয়ে ‘পরবর্তীতে আপনি’ ক্যাপশন লেখা একটি টুইট প্রধানমন্ত্রীকে পাঠানো হয়।
ওই টুইটার অ্যাকান্টটি হত্যার হুমকির দেওয়ার ৪৮ ঘণ্টা পর স্থানীয় সময় বিকাল ৪টায় বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে ‘পরবর্তীতে আপনি’ ক্যাপশনসহ বন্দুকের একটি ছবি দিয়ে করা আরেকটি পোস্ট প্রধানমন্ত্রী আরডার্ন ও নিউজিল্যান্ড পুলিশকে ট্যাগ করা হয়েছে। বাতিল করে দেয়া ওই অ্যাকাউন্টটিতে ইসলামবিরোধী বিষয় ও শ্বেতাঙ্গদের আধিপত্যবাদী বিভিন্ন ঘৃণাসূচক বক্তব্য ছিল।

উল্লেখ্য, গত শুক্রবারই জুম্মার নামাজের সময় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। এ ঘটনার পর নিহতদের স্মরণে আজ শুক্রবার দুপুরে দুই মিনিটের জন্য নীরব থাকল পুরো নিউজিল্যান্ড। ঠিক তার আগে নিউ জিল্যান্ডে বসবাসরত মুসলমানদের প্রতি সংহতি জানাতে সকল প্রচারমাধ্যমে প্রচার করা হল জোহরের আজান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১