বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পুরান ঢাকায় ফের কারখানায় আগুন

আকাশবার্তা ডেস্ক :

পুরান ঢাকার শহীদনগরে আগুনে পুড়েছে একটি চুড়ির কারখানা। শুক্রবার (২৩মার্চ) রাত পৌনে ১০টার দিকে শহীদনগরের ৬ নম্বর সড়কের ওই কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত একজন কর্মকর্তা জানিয়েছেন। তবে কী থেকে আগুনের সূত্রপাত সে বিষয়েও কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ওই আগুন রাসায়নিক ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের জন্য বেশি ছড়িয়েছিল বলে ফায়ার সার্ভিসের ভাষ্য।

ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম সরিয়ে নিতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে প্লাস্টিক দ্রব্য বাদ দিয়ে রাসায়নিকের কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০