শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, কলেজ ছাত্রসহ আহত ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরমান হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র রিংকুসহ আরো আহত হয়েছেন ৩ জন।

বুধবার (২৭ মার্চ) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান সদরের মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও স্থানীয় মক্কা মেটাল ওয়ার্কশপের শ্রমিক। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী রিংকু, সিএনজির যাত্রী আঞ্জুমানারা বেগম ও আবুল হোসেন।

পুলিশ জানায়, সকালে আরমান ও রিংকু মোটরসাইকেল যোগে শহরে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আরমান ও রিংকুসহ ৪ জন গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত বলে ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১