সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইসির নির্দেশে চাটখিল থানার ওসি প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী জেলার চাটখিল থানার অফিসার ইনচার্জ এএসএম সামছুদ্দিনকে নির্বাচন কমিশন অফিসের নির্দেশে গত মঙ্গলবার রাতে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে নেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলা চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম বাচ্চু ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ এবং বাচ্চুর কর্মীদের ওপর হামলার মামলা গ্রহণ না করায় বাচ্চু তার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশন অফিসের নির্দেশে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। চাটখিল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি অফিসার ইনচার্জের দায়িত্ব বুঝে নিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31