সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা দেয়ায় ছেলেকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ায় ছেলে। পরকীয়ার পথে কাঁটা দূর করতেই ছেলেকে সরিয়ে দিলেন ৬০ বছরের এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশে।

দেশটির একটি গণমাধ্যম বলছে, পাঞ্জাবের ছোটা সিংয়ের ছেলে রাজবিন্দর সিং ১২ বছর আগে বিয়ে করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যত্র থাকতেন তিনি। সম্প্রতি বাবাকে নিজের কাছে নিয়ে এসে রাখেন রাজবিন্দর। সে সুযোগে পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন তিনি।

স্ত্রীর সঙ্গে বাবার এই সম্পর্কের কথা জানতে পেরে বাবাকে ভাইয়ের বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেন রাজবিন্দর। কিন্তু বাবা এ সিদ্ধান্ত মানতে নারাজ। পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানো ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এ কাজে পুত্রবধূও শ্বশুরের সঙ্গে যোগ দেয়। দুজনে মিলে ঘুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রাজবিন্দরকে। পরে মরদেহ ব্যাগে ভরে রাতের অন্ধকারে ড্রেনে ফেলতে যান পাষণ্ড বাবা। ছেলের মরদেহ ড্রেনে ফেলতে গিয়ে ধরা পড়েন তিনি।

এক প্রতিবেশী দেখতে পান ছোটা সিংয়ের কাঁধে থাকা ব্যাগ থেকে রক্ত ঝরছে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছেলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। পুলিশি জেরায় ছেলেকে হত্যা এবং পুত্রবধূর সঙ্গে প্রেমের অভিযোগ স্বীকার করেন ছোটা সিং।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১