সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মুক্তিযোদ্ধার সম্পত্তি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত প্রভাবশালী ভূমিদস্যুরা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও তার পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের অপচেষ্টায় লিপ্ত রয়েছে প্রভাবশালী ভূমি দস্যুরা। ১২নং চরশাহী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম (গেজেট নং-১৮২) ১৯৭১ সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ মাতাকে মুক্ত করতে পারলেও বাস্তব জীবনে সম্পত্তি লুন্ঠনকারী পরধন লোভীদের ঘৃণ্য আগ্রাসান থেকে নিজ সম্পত্তি মুক্ত করতে পারছেন না।

আত্মীয়তা সম্পর্কের কাজী আছমত উল্লাহ দীর্ঘদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো জানান, ইতিপূর্বে একটি ভূয়া জাল জালিয়াতিপূর্ণ সালিশনামা তৈরী করে জাল স্বাক্ষর প্রদান করে আদালতের মাধ্যমে তা বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুঝতে পারেন যে, তর্কিত সালিশনামাটি জাল বিধায় তা খারিজ করে দেন। পরবর্তীতে কাজী আছমত উল্লাহ ভিন্ন পন্থায় সম্পত্তি আতœসাতের হীনচেষ্টায় লিপ্ত হয়ে লক্ষ্মীপুর যুগ্ম জেলা জজ আদালতে একটি বন্টননামা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় আদালতকে ভুল বুঝিয়ে কোন আইনজীবিকে কমিশন নিয়োগ না করে কে এম শামছুল আলম নামে এক সার্ভেয়ারকে কমিশন নিয়োগ করে তার সাথে যোগসাজসে বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের বসতবাড়ি, কাছারী ঘর, পানির কল, টয়লেট, গোয়াল ঘর, রান্নাঘর, পুকুর ঘাট ও চলাচলের রাস্তাকে নাল জমি দেখিয়ে উক্ত সম্পত্তি তার দখলে আন্তর্ভূক্ত করেন। তার এরূপ জঘন্য কার্যক্রমের জন্য এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। অনতি বিলম্বে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের পরিবার পরিজন সর্বশান্ত হয়ে পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া আর অন্য কোন উপায় থাকবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31