সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন

আকাশবার্তা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ফ্লোরিডা স্টেট যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্লোরিডা আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ এমরান, সাধারণ সম্পাদক এম রহমান জহির, উপদেষ্টা আমির আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, উত্তম দে ও হাফিজুর রহমান ।

মহিলা আওয়ামীলীগ সভাপতি মূলসারি খানম শিমা, সাধারণ সম্পাদক শামসুর নাহার, ফ্লোরিডা স্টেট যুবলীগ সভাপতি দয়ান চৌধুরী সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি হারুন চৌধুরী, আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, তানভীর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অসীম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিলা আওয়ামীলীগ নেত্রীরা ও সাংস্কৃতিক সংগঠন একতারা ফ্লোরিডার শিল্পীবৃন্দ সম্মিলিত কন্ঠে ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠ’ গানটি পরিবেশন করেন । আমন্ত্রিত অতিথি ছিলেন, নিউইয়র্ক আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০