বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মহানবীকে নিয়ে কটুক্তিকারী সেই জবি শিক্ষার্থী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

মোহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকালে শাখারীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

জানা যায়, বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (রোল নং- ১৭০১০১০৩৬) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করে এবং অন্যান্য বিভিন্ন ধর্মকে নিয়েও কটুক্তিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে অনেকদিন ধরে। যা ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।

তারই পরিপ্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জবি শাখার উদ্যোগে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফাহাদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে। গত রোববার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোতয়ালী থানায় আইসিটি আইনে মামলা করা হয় ফারহাদের বিরুদ্ধে। ঐ মামলায় আজ সকালে কোতায়লী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আইসিটি আইনের মামলায় ফারহাদকে সকালে আটক করা হয়েছে। দুপুর পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১