সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বর্ণিল বর্ষবরণ উৎসব

আল মামুন শিপন, জেদ্দা (সৌদিআরব) :

দেশের গন্ডি পেরিয়ে, বৈশাখের রূপ প্রবাসের মাটিতে সার্বজনীনতায় ছুয়েছে। বাংলা নববর্ষ, বাঙালি ও বৈশাখী মেলা একই সূত্রে প্রাণোচ্ছল বর্ণিল আবহে বিনিসূতোয় গাঁথা আহ্লাদিত মনে প্রবাসীরা ১৪২৬ বাংলা বছরকে বরণ করেন।

হালখাতা, সোনার দোকানে মিষ্টির প্যাকেট, পরনে বাহারি জামা, মঙ্গলশোভাযাত্রা আর ইলিশ মাছ, আপামর বাঙ্গালীর এটাই পহেলা বৈশাখ। বাঙ্গালীর প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ ১৪২৬ কে বরণ করতে দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানমালার।

রোববার দুপুরের পর থেকেই নানা রঙ্গ আর বাহারি পোশাকে সেজে-গুজে প্রবাসীরা জড়ো হতে থাকে কনস্যুলেট চত্তরে। আর উৎসবকে ঘিরে কনস্যুলেটকে সাজানো হয় নতুন সাজে বর্ণিল আলোকসজ্জায়।

উৎসবস্থলে দেশীয় সুস্বাদু হরেক রকমের পিঠা-পুলি সমৃদ্ধ কনস্যুলেটের স্টাফদের একটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা এবং ইংরেজী শাখার দুটি স্টল বর্ষবরণে যোগ করে বাড়তি মাত্রা। ফিতা কেটে খাবার স্টল ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেগম সাবরিনা নাহরিন।  

স্থানীয় সময় বিকাল চারটার কিছু পর আগত অতিথিদের উদ্দেশ্যে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো: আমিনুল ইসলাম।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. আমিনুল ইসলাম-এর উদ্বোধনী বক্তব্যের পর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে সাহিত্য সম্ভার, কবিতা পাঠ, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখের উপর সমবেত ও একক গান এবং একক, দ্বৈত ও দলীয় নৃত্য ও মঞ্চ নাটক পরিবেশন করা হয়। সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলে বাঙ্গালীর এই প্রাণের উৎসবের সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখার ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বাংলাদেশী কমিউনিটি ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী ,ব্যবসায়ী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31