মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ছবি : সংগৃহীত

সেই ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আবেদনের ওপর দুপুরে শুনানি শেষে এ নির্দেশ দেয়া হয়।

আবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগ করতে যাওয়ার পর সোনাগাজী থানার তৎকালীন ওসির কক্ষে আরেক দফা হয়রানির শিকার হতে হয় নুসরাতকে। নিয়ম না মেনে ওসি জেরার সময় নুসরাতের ভিডিও ধারণ করেন। পরে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এতে আরও বলা হয়, মৌখিক অভিযোগ নেয়ার সময় দুইজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনও নারী বা তার আইনজীবী ছিলেন না।ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নুসরাতের জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলার আবেদন করেছি।  

মামলার আবেদনে বলা হয়, ২৭ মার্চ সকালে ওই মাদরাসার অধ্যক্ষ তার অফিসে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ওসি নুসরাতকে বলেন, ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’। তিনি বলেন, ‘এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে’।

উল্লেখ্য, নুসরাতকে আগুনে পোড়ানোর মামলার আসামিদের ধরতে গড়িমসির অভিযোগ ওঠার পর ১০ মার্চ মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানার দায়িত্ব সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১