শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

নুসরাত হত্যা : সোনাগাজীর সাংবাদিকদের আসামি করার আহ্বান

আকাশবার্তা ডেস্ক :

ফেনীর সোনাগাজীতে আলোচিত নুসরাত হত্যাকান্ড ধামাচাপ দিতে সাংবাদিকরাও সহযোগীতা করেছেন। এ ঘটনায় ওই সাংবাদিকদের মামলার আসামি করার আহবান জানান সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান লাবু।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে একটি লেখা শেয়ার করেন। নিচে তার ফেসবুক থেকে নেওয়া লেখাটি হুবহু দেওয়া হল-

‘কি ভয়ানক তথ্য…!!!

ফেনীর আলোচিত নুসরাত হত্যাকান্ড ধামাচাপা দিতে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ও ওসি মোয়াজ্জেম সাংবাদিকদেরও ব্যবহার করেছিলেন। স্থানীয় ছয় সাংবাদিককে পঞ্চাশ থেকে ষাট হাজার করে টাকা দিয়েছিলেন, যাতে তারা নিজ নিজ অফিসে হত্যাকান্ডটি আত্মহত্যা বলেন এবং ফেসবুকে আত্মহত্যা বলে প্রচারও করেন। কালের কণ্ঠ তাদের এক প্রতিবেদনে এই দাবি করে বলছে, ফেনী, চট্টগ্রাম ও ঢাকা থেকে সাংবাদিকরা ঘটনাস্থলে যাবার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

তার মানে নুসরাত হত্যাকান্ড ধামাচাপা দেবার জন্য যে নানা প্রচেষ্টা হয়েছে তা স্পষ্ট এবং সেই চেষ্টায় সোনাগাজীর স্থানীয় সাংবাদিকরাও যুক্ত হয়েছিলেন। সাংবাদিকরা সাধারণত সত্য ঘটনা তুলে ধরেন। কিন্তু এ কথা সত্য যে অন্যান্য সকল পেশাজীবীদের মতোই এখানেও দলীয় আনুগত্য এবং দুর্নীতি বা অসৎ লোকজনের অনুপ্রবেশ হয়েছে বা হচ্ছে।

মফস্বলের সাংবাদিকতার অবস্থা বেশি ভয়াবহ (সবাই বা সবখানে নয়)। এর জন্য অবশ্য ঢাকার প্রধান কার্যালয়গুলোর দায়ও কম নয়।

তো নুসরাত হত্যাকান্ড ভিন্নখাতে নেওয়ার চেষ্টার অভিযোগে সেই ছয় সাংবাদিকেরও শাস্তি হওয়া উচিত। একটা দৃষ্টান্ত স্থাপন হোক। কি বলেন আপনারা’?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮