সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পাকিস্তানে বাস থেকে নামিয়ে গুলি, ১৪ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে গুলি করে ১৪ জন যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে৷ চোখের সামনে সহযাত্রীদের মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখে আতঙ্ক ও ভয় গ্রাস করে তাদের৷

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে৷ বাসগুলি করাচি-গদর হাইওয়ে দিয়ে যাচ্ছিল৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷

জানা গেছে, মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাঁচটি যাত্রীবাহী বাসের পথ আটকায় সশস্ত্র ২০ জন জঙ্গি৷

প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসে উঠে তারা কয়েকজনকে চিহ্নিত করে৷ তারপর তাদের বাস থেকে নামিয়ে গুলি ছুঁড়ে মারে৷ কম করেও ১৪ জন বন্দুকের গুলিতে মারা যান৷ তবে দু’জন কোনওরকমে সেখান থেকে পালিয়ে যায়৷

এখনও অবধি বন্দুকবাজদের পরিচয় জানা যায়নি৷ মৃতদেহগুলি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

২০১৫ সালেও বেলুচিস্তানের মাসটুং এলাকায় একই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় সশস্ত্র ব্যক্তিরা করাচিগামী দুটি বাসের প্রায় ২৪ জন যাত্রীকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে অন্তত ১৯ জনকে গুলি করে হত্যা করেছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31