বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতিকী ছবি।

সেনবাগে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামে গেল সোমবার চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার রাতে পুলিশ নির্যাতিতা শিশুকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে আবুল বাসার নামে ষাটোর্ধ্ব ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন।ছাত্রীর বাবা আরটিভি অনলাইনকে জানান, গেল সোমবার (১৫ এপ্রিল) বিকেলে তার মেয়ে পাশের বাড়িতে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এ সময় আবুল বাসার মেয়েটিকে মুখ চেপে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ভয় দেখানোর কারণে প্রথমে এ বিষয়ে পরিবারের সদস্যদের কিছুই বলেনি মেয়েটি।

অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে বিষয়টি জানায় মেয়েটি। এরপর ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে বুধবার রাতে জেলার বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখের নেতৃত্বে সেনবাগ থানার পুলিশ ওই শিশুর বাড়িতে যান এবং তার বক্তব্য শুনেন। পরে তাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলী জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।এর আগে গেল ৬ এপ্রিল (শনিবার) একই উপজেলার বসন্তপুর বাজারে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রাজনকে ওই দিনই গ্রেপ্তার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১