মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্বের সবচেয়ে দামি স্থাপনা মক্কার মসজিদ আল-হারাম

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
বিশ্বের সবচেয়ে দামি স্থাপনা মক্কার মসজিদ আল-হারাম বা হারাম শরীফ বা মসজিদে হারাম। যা পবিত্র নগরী মক্কায় অবস্থিত। বিশ্ব মুসলিম এ মসজিদের অভ্যন্তরে অবস্থিত পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করে। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি স্থাপনাগুলোর মধ্যে এ মসজিদ আল-হারাম প্রথম। খবর ব্রিটিশ এশিয়ান্স ইউকে ডটকম। বিট্রেনের বিখ্যাত আবাসন কোম্পানী ‘হোমস অ্যান্ড প্রোপার্টি’ পৃথিবীর সবচেয়ে দামি দশটি ভবনের তালিকা প্রস্তুত করেছে। কোম্পানীর তথ্য মতে মসজিদ আল-হারামই বিশ্বের সবচেয়ে মূল্যবান ও দামি স্থাপনা।
মসজিদে হারাম বলতে পবিত্র কাবা শরীফের চারদিকে ঘিরে যে মসজিদ নির্মিত। মসজিদে হারামের ভিতরের এবং বাইরের নামাজের স্থানসহ এর আয়তন হলো ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার (৮৮.২ একর)। ৯টি সুন্দর ও সুউচ্চ মিনার মসজিদ আল-হারাম’কে অনন্য দৃষ্টিনন্দন করে তুলেছে।
মসজিদ আল-হারামের ৮১টি দরজা রয়েছে। যার প্রত্যেকটি সব সময় উন্মুক্ত থাকে। হোমস অ্যান্ড প্রোপার্টি মসজিদ আল হারামের স্থাপনার নির্মাণ ব্যয় নির্ধারণ করেছেন ৭৫ বিলিয়ন ইউরো (১০০ বিলিয়ন ডলার)। যা মসজিদে হারামকে দামি স্থাপনাগুলোর শীর্ষে নিয়ে এসেছে। মসজিদে হারামের পরপর দ্বিতীয় সর্বোচ্চ দামি ভবন হলো পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের ৫০ মিটার অদূরে অবস্থিত ‘আজরাজ আল বায়িত টাওয়ার। যা মক্কা ক্লক রয়্যাল টাওয়ার (মক্কা টাওয়ার) নামে পরিচিত।
এ ভবনটির চুড়ায় ৪৩ মিটার ফ্রেমে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি স্থাপিত। প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে এ ঘড়ি দেখে সময় জানা যায়। এ ভবনটির দাম নির্ধারণ করা হয়েছে ১১.৩ বিলিয়ন ইউরো (১৫ বিলিয়ন ডলার)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১