বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মির্জা ফখরুলসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আকাশবার্তা ডেস্ক :

কিশোরগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্টদ্রোহ মামলা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন বাদল বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মোহাম্মদ আব্দুন নূর মামলাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। মামলার অপর দুই অভিযুক্ত হচ্ছেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।

মামলার বিবরণে বলা হয়, আসামীরা একে অপরের সহযোগিতায় বিভিন্ন স্থানে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রের উন্নয়ন কাজের ক্ষতিসাধন করছে। উক্ত মামলায় ৪টি ঘটনার স্থান ও সময় উল্লেখ করা হয়।

মামলার বিবরণের আরও বলা হয়, আসামীরা সারাদেশে আরও আগুন জ্বলবে এবং ৩০ সেকেন্ডের মধ্যে আন্দোলন করে সরকার পতন করা হবে বলে হুমকি দেয়। পুনঃ নির্বাচন না দিলে দেশের বিভিন্ন স্থানে আগুন দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে হুমকি দেন। মামলার বাদী আকরাম হোসেন বাদল বলেন, দেশপ্রেমিক হিসেবে আমি আইনের আশ্রয় নিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১