সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শ্রীলঙ্কায় চার্চের পর এবার মসজিদে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কায় গতকাল রোববার চার্চ ও হোটেলে সিরিজ হামলার পর মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে কারফিউয়ের মধ্যেই সেখানকার একটি মসজিদে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি মসজিদে পেট্রোল বোমা দিয়ে হামলা করা হয়েছে। এছাড়া দেশের ‍দুটি ভিন্ন ভিন্ন অংশে মুসলিম ব্যক্তিদের মালিকাধীন দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন গতকাল শ্রীলঙ্কায় দফায় দফায় চার্চ, হোটেল ও চিড়িয়াখানায় হামলা হয়। এসব হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।

ওই হামলার পর শ্রীলঙ্কার কর্তৃপক্ষ গতকাল কারফিউ জারি করে। কিন্তু এই কারফিউয়ের মধ্যে মসজিদ ও মুসলিম ব্যক্তিদের মালিকাধীন দোকানে হামলার ঘটনা ঘটে।

এদিকে রোববারের ওই হামলার পর এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ। এর আগে গতকাল রাতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা সবাই স্থানীয়। তবে তাদের সঙ্গে বিদেশি কোনও সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে ওই হামলার ব্যাপারে আগে থেকেই ‘তথ্য ছিল’ বলেও স্বীকার করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়নি সেটিও খতিয়ে দেখা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31