সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শ্রীলঙ্কার পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এরপরই বুধবার (২৪ এপ্রিল) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা দেশটির পুলিশের প্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে পুলিশপ্রধানকে গ্রেপ্তারের দাবি উঠেছে। সরকারের গোয়েন্দা বাহিনী হামলার আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, রোববার ইস্টার সানডেতে চার্চ ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। গত রোববার ওই হামলায় আহত পাঁচ শতাধিক মানুষের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে মারা গেছেন। যেকোনো সন্ত্রাসী হামলায় পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে হতাহতের এই সংখ্যাটিই সর্বোচ্চ।

মঙ্গলবার এ হামলায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । আইএসের বার্তা সংস্থা আমাক সাত জঙ্গির নাম প্রকাশ করে এরাই আত্মঘাতী হামলাগুলো চালিয়েছে বলে জানিয়েছে। গোষ্ঠীটি নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ‍তাদের দাবি যদি সত্য হয়ে থাকে তবে ইরাক ও সিরিয়ার বাইরে তাদের চালানো অন্যতম সবচেয়ে ভয়াবহ হামলা হবে এটি।

শ্রীলঙ্কা সরকার বলেছে, গত মার্চ মাসে নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে প্রার্থনারত নির্দোষ লোকজনের ওপর হামলা হয়েছে।

সূত্র : রয়টার্স।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31