মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মাদ্রাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ,এইচ,এম আবদুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিকুল আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) নুরআলম, আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস প্রমূখ।
মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুস ছবুর।

প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। তিনি আরো বলেন, পুলিশী তৎপরতার কারণে দেশে এখন কালো চিন্তার মানুষেরা দুর্বল হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১