রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে বন্দুক, গুলি ইয়াবাসহ গুটি বাবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জ থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গুটি বাবুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ৪টি ককটেল, ৪টি কিরিচ ও ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার ছয়ানী ইউপির রামেশ্বরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বেগমগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলার আসামি গুটি বাবুল ও জাহিদ হোসেন বাবু গ্রুপ মিলে ছয়ানী ইউপি এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী, চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার রাতে রামেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে বন্দুক, গুলি, ককটেল, কিরিচ ও ২৯০ পিস ইয়াসাসহ গুটি বাবুলকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১