বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ড. কামাল সভাপতি, রেজা কিবরিয়া গণফোরামের সম্পাদক

আকাশবার্তা ডেস্ক :

ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে গণফোরাম। আগের মেয়াদের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

রোববার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলীয় সভাপতি ড. কামাল হোসেন নিজেই এই কমিটি ঘোষণা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দেওয়া নতুন সদস্যদের বেশ কয়েকজন নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন। রেজা কিবরিয়া নিজেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে গণফোরামে যোগ দিয়েছিলেন।

গণফোরাম সভাপতি বলেন, দেশের মালিক জনগণ। তারাই দেশের মালিকানা ছিনিয়ে নেবে। এজন্য সবার প্রতি ফের ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

ড. কামাল আরও বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তে ঝুঁকি নিতেই হবে। জনগণকে নিষ্ক্রিয় থাকলে চলবে না। মাঠে নামতে হবে। দেশে সুশাসন অনুপস্থিত। দেশ আজ সংকটে আছে।

গণফোরামের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন নতুন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, সাধারণ মানুষ সন্তানের মুখে দু’বেলা খাবার তুলে দিতে না পারলে উন্নয়ন কিংবা প্রবৃদ্ধির কোনো অর্থ হয় না।

বিএনপি’র পাঁচ ও গণফোরামের দুই প্রার্থীর সংসদে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে রেজা কিবরিয়া বলেন, পাঁচ জন সংসদে ঢুকলেই যে সংসদ বৈধতা পাবে, এটি ভুল ধারণা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১