আকাশবার্তা ডেস্ক :
অবশেষে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের সেই ছাত্র তানভীর। গত শুক্রবার (২মে) সেনা সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে কারাগারে যেতে হয়েছে তাকে।
এ কারণে তিনি ৪০তম বিসিএস প্রিলি পরীক্ষা দিতে পারেননি। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাসেদুল ইসলাম ঢাবি শিক্ষার্থী তানভীরের বিরুদ্ধে শনিবার রাতে মামলা করলে তাকে কারাগারে যেতে হয়।
তানভীরের বন্ধু রাহাত জানান, সোমবার মূখ্য মহানগর হাকিম আদালত থেকে তানভিরের জামিন হয়েছে। তবে প্রক্রিয়া শেষে কাল তানভির মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।
এর আগে, গত ৫ই মে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শিক্ষার্থী তানভীরের নিঃশর্ত মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী। যেখানে তানভীরের নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয়।