শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠান বর্জন করেছে অতিথিরা

বিশেষ প্রতিনিধি :

বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রাক্তণ ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমন্ডলীদের ঈদ পুনর্মিলনী (১৫ জুন) শনিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হলেও নিমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি বর্জন করেছেন। এতে এলাকায় ব্যাপক সমালোচনাসহ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, সরকারি নিবন্ধনহীন ও বিতর্কিত অধ্যক্ষ এএইচএম আব্দুল হাই দীর্ঘদিন মামলার জটিলতার কারণে মাদ্রাসার বাইরে ছিলেন। বিগত ২০১৮ সালের ৪ আগষ্ট তারিখে এক ভুয়া আদেশের মাধ্যমে ভাড়াটিয়া লোকজন নিয়ে পুনরায় অধ্যক্ষের দায়িত্ব বুঝে নেন আব্দুল হাই। যোগদানের পর থেকে আবারো নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন এই অধ্যক্ষ।

এ দিকে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইদ), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. ইলিয়াস সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ ও চন্দ্রগঞ্জ ইউপি নুরুল ইসলাম বাবুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অতিথি হিসাবে নাম ব্যবহার করে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিতর্কিত অধ্যক্ষ এএইচএম আব্দুল হাইসহ মাদ্রাসার একটি গ্রুপ। অপরদিকে অনুষ্ঠানের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আয়োজকদের বিরুদ্ধে।

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ, এপ্রিল, মে ও জুন এর মাদ্রাসার এমপিও তালিকায় অধ্যক্ষ এএইচএম আব্দুল হাই’র নাম নেই। তবুও তিনি কোন আইনে মাদ্রাসার অধ্যক্ষ দাবি করে দায়িত্ব পালন করছেন এমন প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

বিতর্কিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার নামে চাঁদা কালেকশন এবং মাদ্রাসার সুনাম বিনষ্ট করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন অভিভাবক মহল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০