মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

মিথ্যা মামলায় বিএনপির আরও অনেক নেতাকে গ্রেফতার করা হবে’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে সমালোচনামুক্ত রাখতে মিথ্যা মামলায় বিএনপির আরও অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হবে বলে আশঙ্কা করছি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা নিজেদের মর্জি ও প্রয়োজনে নানা মিথ্যা কাহিনী রচনা করে বিএনপির আরও অনেক নিবেদিতপ্রাণ নেতাকর্মীর নামে কলঙ্ক লেপনের চেষ্টা করছে। জুলুমের হিংস্র আঁচড়ে জর্জর এখন বিরোধী মত, পথ ও দলের নেতাকর্মীরা।

সোমবার (১৭ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা জানান তিনি।

রিজভী বলেন, গত শনিবার বিএনপির নির্বাহী কমিটির নেতা হাসান মামুনকে বাসা থেকে র‌্যাব তুলে নিয়ে গেছে। গতকাল তাকে পটুয়াখালীতে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও সমালোচনা করায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন সেন্টুর গ্রেফতারের কথা উল্লেখ করে রিজভী এর তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানান।

তিনি বলেন, মধ্যরাতের নির্বাচনের পরেও সরকারের ভেতর থেকে শঙ্কা দূর হচ্ছে না। বগুড়ায় আসন্ন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। ভোটাররা এই ইভিএম প্রক্রিয়ার জটিলতায় বেশি ভোট দিতে সক্ষম হয় না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০