বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে চোরাই মালামালসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চোরাই মালামালসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ রাসেল (২২), পিতা-আব্দুল খালেক, ইব্রাহীম হোসেন রিয়াজ (২০), পিতা-আব্দুল বাসার, মোঃ জামাল (৩৭), পিতা-শাহজাহান ড্রাইভার, সামছুল ইসলাম জুয়েল (২৭), পিতা-আব্দুল খালেক। তারা প্রত্যেকে দেওপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বেশকিছু দিন থেকে একটি সংঘবদ্ধ চোরের দল চন্দ্রগঞ্জ বাজারে কয়েকটি দোকানে চুরি সংঘঠিত করে। সিরিজ এসব চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে এই পর্যন্ত চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তারসহ তাদের স্বীকারোক্তি মোতাবেক মালামাল উদ্ধার করা হয়। এরআগে পার্শ্ববর্তী বেগমগঞ্জের ভবভদ্রী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দুর্ধর্ষ চোর দলের সর্দার খলিলুর রহমান ওরপে আলু খলিল (৪৫) ও দেওপাড়া গ্রামের আরব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-২টি এলইডি টিভি, ২টি ল্যাপটপ, ৫টি মোবাইল সেট ২টি চাপাতি।

এসব ঘটনায় পৃথক ৪টি মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন জানান, বিভিন্ন সময় চুরির ঘটনায় জড়িত পৃথক অভিযানে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১