শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘একবার প্যান্ট পরলে আর লুঙ্গি পরা যাবে না এ চিন্তা যেন না আসে’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একবার ফুলপ্যান্ট পরলে আর লুঙ্গি পরা যাবে না বা গামছা পরে মাঠে যাওয়া যাবে না এই চিন্তাটা যেন মাথায় না আসে। প্রয়োজনে সব কাজ করতে হবে নিজেকে।

চোখে অপারেশন না হলে নিজেই ধান কাটতে যেতেন বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার (২৩ জুন) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কাজই ছোট না সেটা মাথায় রাখতে হবে। লেখাপড়া শিখলে ধান কাটতে পারবো না এই মানসিকতা থাকতে পারবে না। সবাইকে মাঠে গিয়ে ধান কাটতে হবে, শিখতে হবে। যিনি জানেন এ রকম কৃষককে সঙ্গে নিতে হবে। ধান কাটার একটা নিয়ম আছে।

প্রধানমন্ত্রী বলেন, যেখানে যাবেন খালি চাকরির জন্য চাকরি করা নয়, জনসেবা করা, দেশসেবা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা একথাটা মনে রাখতে হবে। শুধু চাকরি করার জন্য চাকরি করা নয়, কর্তব্যবোধ, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি দায়িত্ববোধ- এই চিন্তাটা সব সময় মাথায় থাকলে দেশটাকে সুন্দরভাবে গড়ে গড়ে তোলা যায়।

বক্তব্য শেষে ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১