বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐকমত্য প্রতিষ্ঠা হবে

আকাশবার্তা ডেস্ক :

উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মুকিত ও মহাসচিব এ এন এম সিরাজুল ইসলাম। আওমী লীগের এই আলো দেখার দিনে রাজনৈতিক মতবিরোধ ও মতপার্থক্য ভুলে সকল দলের সমন্বয়ে অচিরেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন তাঁরা।

তারা বলেছেন, ১৭৫৭ সালের এই দিনে ভাগীরথী নদীর তীরে অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। ১৯২ বছর পর ১৯৪৯ সালের একই দিনে বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য গঠিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। পুরান ঢাকার বিখ্যাত রোজ গার্ডেনে এ দলটির জন্মলাভের মধ্য দিয়েই রোপন করা হয়েছিল বাঙালির হাজার বছরের লালিত স্বাধীনতার স্বপ্নের বীজ।

রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, মজলুম জনেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চলা ও গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটি উপমহাদেশের রাজনীতিতে গত সাত দশকেরও বেশি সময় ধরে অবিভাজ্য ও অবিচ্ছেদ্য সত্তা হিসেবে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে। এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভূমিকা উজ্জল।

নেতৃদ্বয় আওয়ামী লীগের জন্মদিনে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অগণিত নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ ও মানুষের কল্যানে আওয়ামী লীগ আরো এগিয়ে যাবে।

নেতৃদ্বয় একই সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, দলের প্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা আত্মত্যাগ করেছেন তাদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করেন এবং আজকের নেতৃত্বের সুস্থতা ও সফলতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০