আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের বাঞ্চানগর এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি দল পৌর শহরের বাঞ্চানগরের ২নং ওয়ার্ডের নুরুউদ্দিন ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের নুরনবীর স্ত্রী লায়লা বেগম ও পৌরসভার বাঞ্চানগর গ্রামের রুহুল আমিন বাবুলের ছেলে আবু ইউসুফ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।