রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মুদি দোকানে বিদেশি বিয়ার উদ্ধার : আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে একটি মুদি দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ওই দোকানের মালিককেও গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপুর সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভবেরহাট বাজারের মোস্তফা হাজী মার্কেটের রাজু স্টোরে অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার ও দোকানের মালিক মোহাম্মদ রাজুকে (৩২) গ্রেফতার করেন।

রাজু তেওয়ারীগঞ্জ ইউনয়নের ধর্মপুর এলাকার হারুন মেম্বার বাড়ির মোহাম্মদ ছলিম উল্যার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজু স্টোরে অভিযানে গেলে আমাদের দেখে দোকানের মালিক রাজু পালানোর চষ্টা করে। ধাওয়া দিয়ে তাকে আটকের পর দোকানে তল্লাশী চালিয়ে দুটি বিস্কুটের কার্টুনে লুকানো ১৯টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

তিনি বলেন, বিয়ারগুলো বেলজিয়ামে তৈরি। জিজ্ঞাসাবাদে আটক রাজু স্বীকার করেছেন, মুদি দোকানের আড়ালে অবৈধভাবে বিয়ারের ব্যবসা করে আসছিলেন তিনি।

পরিদর্শক সোলাইমান আরো জানান, এবিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করে আসামিকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১