শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‘পুলিশ চাইলে ১৫ দিনের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে পারে’

আকাশবার্তা ডেস্ক :

বরগুনায় দিনদুপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, পুলিশ চাইলে পনেরো দিনের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে পারে। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিতে পারে, যেহেতু সব আলামত সামনেই আছে।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেক্টর কমান্ডারস ফোরামের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশে আইনের শাসন এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, যার ফলে প্রকাশ্য দিবালোকে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং নুসরাতকে পুড়িয়ে মারা হয়েছে। “বিচারের দীর্ঘসূত্রিতা আরেকটি বিষয়, যে কারণে অপরাধীরা কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছে। এটি অপরাধীদের সাহস যোগাচ্ছে তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য।”

রিফাত হত্যাকাণ্ডের মূল হোতা নয়নকে গ্রেপ্তারে বিলম্বের ব্যাপারে তিনি বলেন, “তাকে (নয়ন) গ্রেপ্তার করা কঠিন কিছু না। এটি খুবই সহজ যেহেতু বরগুনা একটি ছোট শহর এবং তাকে সবাই মোটামুটি চেনে।” “পুলিশ চাইলে পনেরো দিনের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে পারে। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দিতে পারে, যেহেতু সব আলামত সামনেই আছে।

তিনি আরও বলেন, “এক মাসের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া যায় এবং দুই-তিন মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা যায়। সেটি করতে পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে।”

রিফাত হত্যাকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “অপরাধী যে দলের, মতের বা যতোই বিত্তবান হোক না কেনো তাকে আইনের কাছে সোপর্দ করতে হবে।”

প্রসঙ্গত, ২৭ জুন রগুনায় দিনদুপুরে স্ত্রীর সামনে রিফাত শরীফ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১