শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

১০০ টাকায় পুলিশে চাকরির প্রচারণা

আকাশবার্তা ডেস্ক :

পুলিশ বা সরকারি চাকরিতে নিয়োগ পেতে দরকার লাখ লাখ টাকা। ধরতে হয় মধ্যস্থতাকারী বা দালাল। সাধারণ মানুষের এমন এই ধারণাকে পাল্টে দিতে অভিনব প্রচারণায় নেমেছে বগুড়া পুলিশ প্রশাসন। তারা বলছেন, সামনে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ঘুষ বা তদবির নয়, লাগবে শুধু সরকারি ফি ১০০ টাকা।

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে কোনো তদবির বা ঘুষ নয়, মাত্র ১০০ টাকা খরচ করেই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়া যাবে এমন প্রচারণায় মুখর এখন বগুড়া।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম বদিউজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, সরকার নির্ধারিত ১০০ টাকা ফি ছাড়া চাকরি প্রার্থীদের কোনো ঘুষ বা তদবির না করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি দালাল ধরতে চলছে অভিযান।

নিয়োগ বাণিজ্য ঠেকাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বগুড়ায় সব শ্রেণি-পেশার মানুষ।

প্রভাবশালীদের হস্তক্ষেপ আর দালালচক্রের কারণে সমালোচনার শীর্ষে থাকা এ পরীক্ষায় এবার যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

আগামীকাল ৩ জুলাই ট্রেইনি রিক্রুট কনেস্টবল পদে বগুড়ায় সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে ৫৪ জনকে; যার মধ্যে ৪৬ জন পুরুষ ও ৮ জন নারী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১