বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরের ৪০তম ম্যাচে মঙ্গলবার (০২জুলাই) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বে এটি হবে উভয় দলের অস্টম ম্যাচ।

বিশ্বকাপে এ দুই দল প্রথম মুখোমুখি হয় ২০০৭ আসরে। প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে পরাজিত করে বড় বিস্ময়ের জন্ম দেয় বাংলাদেশ।

এ পরাজয়ের কারণে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এরপর দুই দল পরস্পরের মুখোমুখি হয় ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। এ দুই ম্যাচেই অবশ্য বড় জয় পায় ভারত।

এবার বিশ্বকাপে দুই দলের গুরুত্বপূর্ণ পরিস্যংখ্যান :

অতীত ফলাফল
২০০৭- বাংলাদেশ ৫ উইকেট জয়ী, ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা।
২০১১-ভারত ৮৭ রানে জয়ী, ম্যাচ সেরা বিরেন্দার শেবাগ।
২০১৫- ভারত ১০৯ রানে জয়ী, ম্যাচ সেরা রোহিত শর্মা।

ব্যাটিং পারফরমেন্স
৩৭০/৪ ২০১১ বিশ্বকাপে ভারতের সংগ্রহ। বিশ্বকাপ মঞ্চে ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
১৯১ রানে ভারত অলআউট ২০০৭ বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর।
১৭৭ বিরেন্দার শেবাগের রান। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ রান সংখ্যা।
১৭৫ ২০১১ আসরে বিরেন্দার শেবাগের রান সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোন এক ইনিংসে কোন 
খেলোয়াড়ের ব্যক্তিগত সর্বোচ্চ রান।

৩ সেঞ্চুরি : বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে সেঞ্চুরি সংখ্যা। তিনটি সেঞ্চুরি মালিক হলেন বিরেন্দার শেবাগ( ১৭৫, ২০১১ আসর), বিরাট কোহলি (১০০, ২০১১ আসর) এবং রোহিত শর্মা (১৩৭, ২০১৫ আসর)।
৭ হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে হাফ সেঞ্চুরির সংখ্যা।

বোলিং পারফরমেন্স
৬ সর্বোচ্চ উইকেট সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে একজন বোলার হিসেবে মুনাফ প্যাটেল সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন।
৪/৩৮ সেরা বোরিং ফিগার। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে কোন বোলারের সেরা বোলিং ফিগার। ২০০৭ আসরে যে রেকর্ড গড়েন বাংরাদেশের মাশরাফি।

উইকেট কিপিং পারফরমেন্স
৮ সর্বোচ্চ ডিসমিজাল। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে সর্বোচ্চ এ ডিসমিজালের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির।
৪ এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিজাল সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ২০১৫ আসনে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ এ ডিসমিজালের রেকর্ড গড়েন ধোনি।

ফিল্ডিং পারফরমেন্স
২ ক্যাচ। বিশ্বকাপে বাংরাদেশ-ভারত ম্যাচে টাইগার দলের আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ এবং টিম ইন্ডিয়ার রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামির রয়েছে সর্বোচ্চ দুটি ক্যাচ নেয়ার এ রেকর্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১