সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাহুল গান্ধীর পদত্যাগ, নতুন সভাপতি খোঁজার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক :

নানা আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত চূড়ান্তভাবে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন রাহুল গান্ধী।

দলের সর্বভারতীয় সভাপতির পদে থাকবেন না জানিয়ে যত দ্রুত সম্ভব কংগ্রেসকে নতুন সভাপতি নির্বাচনের আহ্বান জানিয়েছেন রাহুল।

এনডিটিভির খবরে বলা হয়, রাহুল গান্ধী সবকিছু থেকেই নিজেকে আড়াল করে নিচ্ছেন। এমনকি কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মধ্যেও থাকতে চান না তিনি।

রাহুল গান্ধী দেরি না করে যত দ্রুত সম্ভব দলের নতুন সভাপতি নির্বাচনেরও অনুরোধ জানান।

এর আগে কংগ্রেস নেতারা বারবার তাকে অনুরোধ করেছেন পদত্যাগপত্র ফিরিয়ে নিতে। তিনি যাতে সভাপতি থেকে যান সে জন্য অনশনও করেছেন অনেক নেতা। কিন্তু কিছুতেই কান দেননি এসবে।

গত লোকসভা নির্বাচনে খারাপ ফল করে কংগ্রেস। রাহুল গান্ধী নিজে কেরালার ওয়ানাড় কেন্দ্রে জিতলেও আমেথিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। তখন থেকেই দলের সভাপতি পদে থাকবেন না বলে সাফ জানিয়ে দেন। শেষ পর্যন্ত তিনি সে সিদ্ধান্তেই অনড় থাকলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31