বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা আজ রোববার অনুষ্ঠিত হয় বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে। জানাজায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়াও পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়।

আগামীকাল ১৫ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেয়া হবে। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে তৃতীয় জানাজা। এরপর রাতে মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে।

১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় এনে সামরিক কবরস্থানে দাফন করা হবে। বুধবার বাদ আছর কুলখানি হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল পৌনে আটটার দিকে এরশাদ মারা যান।

গত ২৬ জুন থেকে তিনি রাজধানীর ক্যান্টনমেন্টের সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত প্রায় আট মাস ধরে টানা অসুস্থ ছিলেন এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হওয়ায় নির্বাচনী প্রচারণায়ও তিনি অংশ নিতে পারেননি।

আজ রোববার বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত চলছে। সেখান থেকে সরাসরি জানাচ্ছেন আরটিভির স্টাফ রিপোর্টার আল আমিন

Posted by Rtv News । সংবাদ on Sunday, July 14, 2019
এরশাদের প্রথম জানাজার ভিডিও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১