মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জামায়াতিরা আমাদের দলে যোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ : আইএস

আকাশবার্তা ডেস্ক :
যুদ্ধাপরাধের বিচার এবং শীর্ষনেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু কর্মী আইএসে যোগ দিয়েছেন। আইএসের সাময়িকী দাবিক-এর চতুর্দশ সংখ্যায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই দাবি করেন বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফ।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ইসলামী দল জামায়াতের নেতা-কর্মীরা জঙ্গি তৎপরতায় যুক্ত বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। তবে দলটি তা বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে। এর মধ্যেই আইএসের বাংলাদেশ শাখার কথিত প্রধানের মুখ থেকে এই বক্তব্য এসেছে।

বাংলাদেশে বিদেশিসহ শিয়া, আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলায় আইএসের দায় স্বীকারের বার্তা এলেও সরকারের পক্ষ থেকে এই গোষ্ঠীর অস্তিত্ব থাকার খবর নাকচ করা হচ্ছে।

জামায়াতের বিরোধিতাকারী আইএসের নেতা আল-হানিফের কাছে দাবিক প্রশ্ন রাখে- সরকার তথাকথিত জামায়াতে ইসলামীর কয়েকজনকে ফাঁসি দেয়ার পর তার দলের অনুসারীরা কী শিক্ষা নিয়েছে?

উত্তরে আল-হানিফ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জামায়াতে ইসলামীর অনেক নেতাকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ‘একই রকম’ ঘটনা ঘটেছে মিশর ও ইরাকে। যারা ‘ধর্মচ্যুত’ এবং যারা ‘কাফেরদের সঙ্গে মিত্রতা’ করে, আল্লাহ এই পৃথিবীতেই তাদের শাস্তি দিয়ে থাকেন। “জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু নেতা-কর্মী শিরক ছেড়ে বাংলার খিলাফতের সৈনিক হিসেবে যোগ দিচ্ছে। আলহামদুলিল্লাহ।”

তিনি বলেন, বাংলাদেশের মুসলিমরা ইসলামকে ভালোবাসলেও ‘মুরতাদদের’ প্রভাবে তারা কুরআন-সুন্নাহ মেনে চলেন না। বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি হামলা নিজেদের বলে দাবি করে আল-হানিফ বলেন, ‘কাফের’, ‘দলচ্যুত’, ‘কাদিয়ানি’, ‘হিন্দুদের’ বিরুদ্ধে এসব অভিযানে চালানো হয়।

বাংলাদেশের রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘ভারতপন্থি’ এবং বিএনপিকে ‘পাকিস্তানপন্থি’ বলেও আখ্যায়িত করেন আইএস নেতা।মধ্যপ্রাচ্যে আইএসের প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়ে আবু জান্দাল নামের ২৩ বছরের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর দেওয়া হয়েছে দাবিক-এর এই সংখ্যায়।

আবু জান্দালের পরিচয়ে বলা হয়েছে, তার বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন, যিনি ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে নিহত হন।

নয় পৃষ্ঠার দীর্ঘ সাক্ষাৎকারে আল-হানিফ বলেন, ভূ-অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় ঘাঁটি বানাতে বাংলাদেশকে পছন্দ করছে আইএস; আর এখান থেকেই ভারত ও মিয়ানমারে হামলা চালাতে চান তারা।ইউরোপসহ বিভিন্ন দেশে হামলা চালালেও ভারতে এখনও কোনো হামলা চালায়নি আইএস।

উল্লেখ্য, জঙ্গি সংগঠন আল কায়দা দুর্বল হওয়ার প্রেক্ষাপটে কয়েক বছর আগে মাথাচাড়া দিয়ে উঠে আইএস। ইরাক-সিরিয়ার কিছু এলাকাজুড়ে নিয়ন্ত্রণ নিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারা।

তবে বহুজাতিক হামলার মুখে অনেকটা কোনঠাসা হওয়ার পর বর্হিবিশ্বে হামলা চালাতে দেখা যাচ্ছে আইএসকে। কয়েক মাস আগে প্যারিসে ব্যাপক হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার ঘটনাটি বিশ্বজুড়ে ছিল আলোচিত।

 তথ্যসূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১