সর্বশেষ:
মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ

পুলিশকে মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা : ডিআইজি শফিকুল

আকাশবার্তা ডেস্ক :
জঙ্গিরা পুলিশকে মেরে বেহেশতে যেতে চায় বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, এক জঙ্গিকে ধরে জানতে চেয়েছিলাম-‘তুমি জঙ্গি হয়েছ কেন?’ উত্তরে বলেছিল ‘পুলিশকে মেরে বেহেশতে যেতে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও নগর মুক্তিযোদ্ধা সংসদের আওতাধীন মোট ১৩৭ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের শিক্ষায় শিক্ষিত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

এর মধ্য দিয়েই দেশ জঙ্গিমুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাব উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ নগর কমান্ডার মোজাফফর আহমদ।

আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই তাদের হাতে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

 তথ্যসূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31